বিসিসি নির্বাচন: কাউন্সিলর হলেন যারা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সোমবার (১২ জুন) রাতে বরিশাল নগরীর বান্দরোডস জেলা শিল্পকলা মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

নির্বাচনে অংশ নেওয়া সাত জন মেয়র প্রার্থীদের ফলাফল ঘোষণা শেষে রাত ১০টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে ১১৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৩০ জন এবং ৪২ জন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ১০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী ১নম্বর ওয়ার্ডে মো. আউয়াল মোল্লা, ২নম্বর ওয়ার্ডে মো. মুন্না হাওলাদার, ৩নম্বর ওয়ার্ডে আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪নম্বর ওয়ার্ডে সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ৫নম্বর ওয়ার্ডে মো. কেফায়েত হোসেন রনি, ৬নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ জামাল হোসেন, ৭নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৮নম্বর ওয়ার্ডে মো. সেলিম হাওলাদার, ৯নম্বর ওয়ার্ডে সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১০নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদিন হাওলাদার।

১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন রয়েল, ১৩নম্বর ওয়ার্ডে মো. মেহেদী পারভেজ খান, ১৪নম্বর ওয়ার্ডে মো. শাকিল হোসেন (পলাশ), ১৫নম্বর ওয়ার্ডে মো. সামজিদুল কবির বাবু, ১৬নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭নম্বর ওয়ার্ডে মো. আকতার উজ্জামান গাজী হিরু, ১৮নম্বর মো. জিয়াউল হক, ১৯নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান।

২১ নম্বর ওয়ার্ডে শেখ সাঈদ আহমেদ মান্না, ২২নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৩নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪নম্বর ওয়ার্ডে মো. ফিরোজ আহমেদ, ২৫নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ, ২৬নম্বর ওয়ার্ডে মো. হুমায়ূন কবির, ২৭নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান তালুকদার, ২৮নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির, ২৯নম্বর ওয়ার্ডে মো. ইমরান মোল্লা ও ৩০নম্বর ওয়ার্ডে মো. খায়রুল মামুন।

অপরদিকে সাধারণ আসনের প্রতি তিন ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত মহিলা আসনের ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ১নম্বর সংরক্ষিত আসনে ডালিয়া পারভিন, ২নম্বর সংরক্ষিত আসনে আলমতাজ বেগম, ৩নম্বর সংরক্ষিত আসনে কোহিনুর বেগম, ৪নম্বর সংরক্ষিত আসনে আয়শা তৌহিদ লুনা, ৫নম্বর সংরক্ষিত আসনে ইসরাত জাহান লাভলী, ৬নম্বর সংরক্ষিত আসনে মজিদা বোরহান, ৭নম্বর সংরক্ষিত আসনে সালমা আক্তার শিলা, ৮নম্বর সংরক্ষিত আসনে রেশমী বেগম, ৯নম্বর সংরক্ষিত আসনে সেলিনা বেগম ও ১০নম্বর সংরক্ষিত আসনে রাশিদা পারভীন বিজয়ী হয়েছেন।