বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কাইয়ুম মারা গেছেন

দিনাজপুরের ফুলবাড়ীর বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কাইয়ুম (৮৭) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পারিবারিক জানায়,  বুধবার (১৪ জুন) স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে জানাজা শেষে ফুলবাড়ী পৌরশহরের গৌরীপাড়া থানাপাড়াস্থ মরহুমের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

ডা. মো. আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার সাদাত মন্ডল।