বিএনপি পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছে: শেখ পরশ

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, গণমানুষের সরকার। এই সরকারকে এইসব আন্দোলন সংগ্রামের ভয় দেখিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করার স্বপ্ন দেখতেছেন আপনারা। আপনারা জেগে ওঠেন। এই দিবা স্বপ্নের এখন আর সময় নাই। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। যার ফলে যে ভিসা রেস্ট্রেকশন তাতে তাদেরকেই ঢুকিয়ে দিয়েছে। তাতে তাদের লাভ হলো কি। কিছুই না। এখন তারা পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছে।

WhatsApp Image 2023-06-13 at 21.56.58

মঙ্গলবার (১৩ জুন) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

WhatsApp Image 2023-06-13 at 21.56.54

তিনি বলেন, সম্প্রতি বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের নেতা-কর্মীদের সাংগঠনিক নিষেধাজ্ঞা দিচ্ছে। মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদেরকে বিরত রাখার জন্য এবং নিরুৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা দিয়েও লাভ হচ্ছে না। একাধারে চিঠি দিচ্ছে, আজীবন বহিষ্কার করছে। এতে বুঝা যায় তাদের মধ্যে বিভক্তি। কারণ অধিকাংশ বিএনপি নেতারাই নির্বাচনমুখী। বিএনপিরই একটা বিরাট অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। 

WhatsApp Image 2023-06-13 at 21.56.57

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত সারা বাংলাদেশে আন্দোলনের নামে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করার হুমকি দিচ্ছেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার হুমকি দিচ্ছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বঙ্গবন্ধুকন্যার দিকে, বরিশালের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুকন্যা বিহীন, নৌকা বিহীন বরিশালের মাটিতে কোন প্রতীকের জায়গা নেই। খুলনা মানুষ বঙ্গবন্ধুকন্যার প্রতি শ্রদ্ধা রেখে নৌকায় ভোট দিয়ে খালেক সাহেবকে মেয়র বানিয়েছে। একই আওয়াজ দেশ ও জনগণের প্রতীক, নৌকা প্রতীক আর সেই নৌকার হাল ধরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি-জামায়াতের। তার প্রতিবাদেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা বাংলাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছিল। শান্তিময় বাংলাদেশে শান্তি ধরে রাখার জন্য যুবলীগ থাকবে রাজপথে। 

WhatsApp Image 2023-06-13 at 21.56.59

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ এনামুল হক খান, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মোঃ জসিম মাতুব্বর, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, মশিউর রহমান চপলসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।