পর্দা নামলো হামবুর্গ প্রিমিয়ার লিগের

প্রতি বছরের মতো এবারো জার্মানির পোর্ট সিটি খ্যাত হামবুর্গ শহরে অনুষ্ঠিত হলো- 'হামবুর্গ প্রিমিয়ার লিগ-২০২৩'। এটি ছিলো হামবুর্গে বসবাসরত প্রবাসী ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় আসর।

গত ২৭, ২৮ এবং ২৯ মে হামবুর্গের 'আলারমুহে' ক্রিকেট মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উক্ত শর্ট পিচ টুর্নামেন্ট নতুন তিনটি দলসহ মোট নয়টি দল অংশ নেয়। প্রতিটি দলে ৯ জন করে মোট ৮১ জন ক্রিকেটার খেলেছেন।

IMG-20230615-WA0002

দলগুলো হলো- দ্যা সসারার্স, এম্পেরিওরস, এরিএন্স, দ্যা সুপারনোভাস, টাইট্যান্স, হামবুর্গ ম্যাভেরিক্স, হামবুর্গ হ্যারিকেন্স, হামবুর্গ লায়ন্স এবং হামবুর্গ গ্ল্যাডিয়েটরস।

গ্রুপ পর্বের প্রতিটি খেলা শেষে মোট চারটি দল নক আউট পর্বে খেলার সুযোগ লাভ করে। নক আউট পর্বে জয় ছিনিয়ে নিয়ে হামবুর্গ লায়ন্স এবং এরিএন্স ফাইনালে মুখোমুখি হয়।

IMG-20230615-WA0003

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে টচে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হামবুর্গ লায়ন্স। টিম এরিএন্স দশ ওভার ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১২ রান। প্রতিপক্ষের দেওয়া ১১২ রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভার ১ বলে লায়ন্স-এর অধিনায়ক আঁকিব মুরতুজা এবং সহ-অধিনায়ক আশিক মাহমুদ ১১৬ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যান। সেই সাথে হামবুর্গ প্রিমিয়ার লিগ-২০২৩ এর চ্যাম্পিয়ান দল হিসেবে নিজেদের নাম লিখে নেয় হামবুর্গ লায়ন্স। ফাইনাল ম্যাচে 'ম্যান অফ দ্যা ম্যাচ' হন লায়ন্স-এর অধিনায়ক আঁকিব মুরতুজা।

IMG-20230615-WA0001

হামবুর্গ প্রিমিয়ার লিগ-২০২৩ এর 'প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট' হন হামবুর্গ লায়ন্স-এর অধিনায়ক আঁকিব মুরতুজা। সেরা ব্যাটসম্যান হন রায়হান সিদ্দিক, সেরা বোলার আদনান আব্দুল হাই, এবং সুশৃঙ্খল খেলা পরিবেশন করার জন্য 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' পায়- হামবুর্গ গ্ল্যাডিয়েটরস।

এবারের টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পান কামরুজ্জামান রায়ান।

IMG-20230615-WA0000

প্রতিবারের মতো হামবুর্গে বসবাসরত বাঙালিদের মধ্যে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে হামবুর্গে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। এবারের আয়োজনের দায়িত্বে ছিলেন, তানভীর আহমেদ, ওয়াসিম সাজ্জাদ, আঁকিব মুরতুজা এবং আসিফুর রহমান। সেই সাথে পুরো টুর্নামেন্টের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রাবণ রহমান।

হামবুর্গ প্রিমিয়ার লিগ- ২০২৩ এর প্রধান পৃষ্ঠপোষক ছিলো Sareekothon By Ninea, Ranna Ghar-রান্না ঘর এবং ফুড স্পন্সর হিসেবে ছিলো- FOOD LANDSCAPE।