মুক্তিযুদ্ধের ম্যুরাল, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের প্রতিবাদ

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ

চট্টগ্রামে ‘তারুণ্যের সমাবেশে'র নামে খুনি-সন্ত্রাসীদের আঁতুড় ঘর, বিএনপি’র জঙ্গিবাহিনী যুবদল-ছাত্রদল- স্বেচ্ছাসেবক দল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ম্যুরাল, ছবি ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ। 

WhatsApp Image 2023-06-15 at 20.08.26

মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের তরুণ সমাজ-যুব সমাজের নষ্টের মূলে ছিলেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে তরুণ সমাজ ও যুব সমাজকে অবৈধ টাকা দিয়ে, অবৈধ অস্ত্র দিয়ে, মাদক-হিরোইন দিয়ে ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান। তারই প্রেতাত্মা এই যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের খুনি-সন্ত্রাসী বাহিনী। 

WhatsApp Image 2023-06-15 at 20.08.24

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেমন তরুণ সমাজকে, যুব সমাজকে ধ্বংস করেছিলেন ঠিক একইভাবে খুনি তারেক রহমান আবারও যুব সমাজকে ধ্বংস করছে। তারুণ্যের সমাবেশের নামে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, হিরোইনখোর, গাঁজাখোর দিয়ে সমাবেশ করছে। যার কারণে বিকারগ্রস্ত ঐ যুবদল-ছাত্রদল সন্ত্রাসীদের কাছে দেশের স্বাধীনতার কোন মূল্য নাই, মুক্তিযুদ্ধের কোন মূল্য নাই, যিনি এদেশকে স্বাধীন করলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নাই। এরা সন্ত্রাসী, এরা দেশবিরোধী। তাদেরকে প্রতিহত করার সময় এসেছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি অনুরোধ করবো-চট্টগ্রামে তারুণ্যের সমাবেশের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ছবি নিয়ে তৈরি ম্যুরাল যারা ভাঙচুর করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। 

WhatsApp Image 2023-06-15 at 20.08.23

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। এরা কখনও ভাল হবে না। ওরা চট্টগ্রামে ভাংচুর করেছে। ওরা অন্যান্য বিভাগেও একই তাণ্ডব চালাবে। যদি এই সকল খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তাহলে বিএনপি-জামায়াত যেখানেই কর্মসূচি দিবে আমরা যুবলীগ সেখানেই কর্মসূচি দিতে বাধ্য হবো। যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা যেখানে ভাংচুর আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে আমরা সেখানে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবো।