ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে হারিয়ে গেলেন আড়াইহাজারের শাহাজ উদ্দিন

ঢাকার শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে গিয়ে হারিয়ে গেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক বৃদ্ধ। নিখোঁজ ব্যক্তির নাম মো. শাহাজউদ্দীন। বয়স ৮৫ বছর। 

গত বুধবার (১৪) জুন দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে। শনিবার পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। 

নিখোঁজ বৃদ্ধের নাতি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউপি’র শ্রীনিবাসদী গ্রামের বাসিন্দা শরীফ রানা নানার সন্ধান চেয়ে ঢাকার শাহবাগ থানায় ১৫ জুন একটি জিডি এন্ট্রি করেছেন। জিডিতে তিনি নানার বর্ণনা দিয়েছেন, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রঙ কালো, চুল পাতলা। নারায়ণগঞ্জের ভাষায় কথা বলে। তার পরনে ছিল বেগুনি রঙয়ের পাঞ্জাবি, সাদা রঙের চেক লুঙ্গি।

ওই বৃদ্ধের সন্ধান পেলে মোবাইল নম্বরে (০১৮৮৪-৬৩৭৪৭৯) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নাতি শরীফ রানা।