সে সাফার কেউ না !

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ক্যারিয়ারের শুরু থেকেই খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। যদিও পর্দায় তাকে বেশির ভাগ সময় রোমান্টিক প্রেমিকার চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। অভিনয়ে খুব বেশি  নিয়মিত না হলেও, বিজ্ঞাপন ও বিশেষ দিনের নাটকগুলোতে দেখা মেলে তার। আসছে ঈদেও থাকছে তার বেশ ক’টি নাটক।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন সাফা। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জুন) ফেসবুকে দুটি ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের ভাবনায় ফেলে দিয়েছেন তিনি। 

সাফা লিখেছেন, তুমি আমার কেউ না, তবুও সবচেয়ে প্রিয় কেউ।
ছবিতে দেখা যায়, কানে  ফুল গুঁজে সাফা আছেন এক ভাবনার জগতে । 

এদিকে তার এই পোস্টের কমেন্ট বক্সে প্রশ্ন উঠেছে , ছবি দুটো তুলে দিয়েছে কে আর ক্যাপশন তিনি কাকে মেনশন করলেন। যদিও এর উত্তর দেননি সাফা।

প্রসঙ্গত, হঠাৎ করেই শুক্রবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন।

এদিকে ক’দিন আগে, লেখক, সাংস্কৃতিক সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবির! আর মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। জানান, তিনি বেঁচে আছেন।