কুয়েতে গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে গাড়ির ধাক্কায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৭ জুন) সকালে দেশটির বয়ান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আলাউদ্দিন। নিহতের ভাতিজা সাইদুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আলাউদ্দিনের বাড়ি নরসিংদী সদর থানার আলোক বালি ইউনিয়নের সাতপাড়া গ্রামে। সে কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কাজ করতেন।

সাইদুর সরকার বলেন, সকানে ডিউটিরত অবস্থায় দ্রুতগামী একটি গাড়ি এসে ধাক্কা দিলে গুরুতর আহত হন। সহকর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে যাবরিয়া মোবারক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘প্রায় ৪ বছর আগেই কুয়েতে ওই কোম্পানিতে আসেন। দেশ থেকে ছুটি শেষে আসছেন ৩ মাস হল।’