জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোনো দল বাংলাদেশে নেই। তাই তারা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নীলনকশা করছে।
শনিবার (১৭ জুন) সকালে উপজেলার সন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে। ষড়যন্ত্র এলাকার মধ্যেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপি লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে। দেশের মধ্যে অশান্তি শুরু করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। তারা তাদের লোক ও কালো টাকা দিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।