উন্নয়নের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বিগত ১০ বছরে ফরিদপুর-৪ আসনকে সারাদেশের মধ্যে মডেল আসল হিসেবে গড়ে তোলার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে জনগণকে সঙ্গে নিয়েই ফরিদপুর-৪ কে মডেল আসন হিসেবে গড়ে তুলবো।

শনিবার (১৭ জুন) রাতে আজিমনগর ইউনিয়নে এমপি নিক্সন চৌধুরীর নিজ বাসভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভাঙ্গা পৌর সদর ও ১২টি ইউনিয়নের কয়েকশ’ নেতাকর্মী এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে তার সঙ্গে যোগদান করেন। 

nikson-1

এমপি নিক্সন চৌধুরী এ সময় আরও বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে একটি গোষ্ঠী আবারও মাঠে নেমেছে। সকলকে সজাগ থেকে আগামী দিনগুলোতে একত্রিত হয়ে কাজ করতে হবে। কোনো ধরনের দুষ্কৃতি ও চক্রান্তকারী আমাদের ক্ষতি করতে পারবে না। আমি জনগণের নেতা জনগণের হয়েই কাজ করতেছি। আগামীতেও করবো ইনশাল্লাহ। 

তিনি আরও বলেন, আপনারা আমার উন্নয়নকে দেখে-শুনে বিশ্বাস করেই আমার সঙ্গে কাজ করার জন্য একত্রিত হচ্ছেন। আগামীতে আপনাদের সঙ্গে নিয়েই অশুভ চক্রান্তকারীদের হটিয়ে উন্নয়নমূলক কাজ করে যাবো।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।