বিএনপির আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী

বিএনপি নেতাদের উদ্দেশে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করে জনগণের কাছে যান। অতীতের অপকর্ম, লুটপাট, অর্থপাচার, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার জন্য ক্ষমা চান। সাড়ে চৌদ্দ বছর ধরে আন্দোলন করে আসছেন, জনগণের সাড়া নেই। যে আন্দোলনে জনগণের সাড়া নেই, সে আন্দোলন কোনদিন সফল হয় না। আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের দেশের গণমানুষের দল। আপনারা জনগণ দ্বারা গণধিকৃত দল।

354457348_832208594930346_5110570562560676610_n

শনিবার (১৭ জুন) বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি'র যদি জনগণের সমর্থন ও নিজেদের সাংগঠনিক শক্তি থাকে তাহলে নির্বাচনে আসুক। জনগণই তাদের সমুচিত জবাব দিয়ে দেবে। এদেশের জনগণ কিন্তু পেট্টোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার কথা ভোলে নাই। জনগণ গণধিকৃত বিএনপিকে আবারও প্রত্যাখানের জন্য প্রস্তুত। আর এত আন্দোলনের হুংকার না দিয়ে বিএনপি নিজের নেতৃত্ব আগে ঠিক করুক। ওই দলে দুই শীর্ষ নেতাই সাজাপ্রাপ্ত আসামী। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে সাজাপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় বাসায়। আর তার ছেলে তারেক রহমান বিদেশে পলাতক থেকে দেশকে অশান্ত করার প্রেসক্রিপশন পাঠায়। আবারও দেশকে অশান্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগ এদেশের জনগণকে সাথে মাঠে নামলে বিএনপি'র পালানোর পথ থাকবে না। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির পাতানো নির্বাচন করে আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারেক রহমান রাজনীতি করবে না বলে মুছলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। সে কথা এদেশের মানুষ ভোলে নাই।

354224578_832208628263676_7165643715033048858_n
এনামুল হক শামীম বলেন, আগুন-সন্ত্রাসী ও লুটপাটকারী দল বিএনপি সব ষড়যন্ত্র, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিদেশী প্রভুদের কাছে ধরনায় মগ্ন। বিদেশীরা কখনো আর এদেশের ক্ষমতার মসনদ পরিবর্তন করতে পারবে না। সময় থাকতে বিএনপিকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। সংবিধান সম্মতভাবে অনুষ্ঠিত আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় যেভাবে অতীতে জনগণ দ্বারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব সংকটে পড়তে হবে। বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সব সূচকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এ অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন এবং পৃথিবীর ইতিহাসে এক বিরল নজির স্থাপন করবেন।

354454779_832208904930315_840646205848733604_n

কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন শিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা আবুল বাশার দেওয়ান, সহ-সভাপতি ইমাম হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্ত্তী প্রমুখ।