সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের 'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের' প্রতিবাদে গণসমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আওয়ামী লীগের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী বলেন, রাষ্ট্রবিরোধীদের সকল ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে। দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় দেশবাসী। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
এছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যন দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ইউপি চেয়ারম্যান, প্রভাষক জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, আবুল হোসেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, আওয়ামী লীগ নেতা রেজা মিয়া তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, শ্রমিকলীগ নেতা সজীব মালাকার, জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হুমায়ূন কবির রুবেল প্রমুখ।