পোলিও খেয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গায় পোলিও টিকা খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় চার বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার উকতো গ্রামের মাঝেরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লামিম হোসেন একই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

নিহত শিশুর পরিবারের বরাতে সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি অদূরে পোলিও টিকা কেন্দ্র থেকে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিল লামিম। এ সময় বালি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজন লামিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক নুরজাহান খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।