মালয়েশিয়াসহ ৩ দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

মালয়েশিয়াসহ তিনটি দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার রোববার এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের

ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়।