রাজধানীর মগবাজার মোড়ে ক্যাফে ডি তাজ রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ইত্তেফাক/এমআই