লেনদেন বেড়েছে শেয়ার বাজারে

দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির সবগুলোই বিমা খাতের

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনও বেড়েছে। ডিএসইতে দর বৃদ্দির শীর্ষ ১০টি কোম্পানির সবগুলোই ছিল বিমা খাতের। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৩.০৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৪.১৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬.৪৪ বেড়ে ১ হাজার ৩৬৯.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৫৩৩ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২০ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানির শেয়ার দর। 

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : মেঘনা লাইফ ইনসিওরেন্স, নাভানা ফার্মা, সোনালী লাইফ ইনসিওরেন্স, রূপালী লাইফ ইনসিওরেন্স, সিটি জেঃ ইনসিওরেন্স,  বিএসসি, এডভেন্ট ফার্মা, জেমিনী সী ফুড, ফারইস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স ও  ইন্ট্র্যাকো রিফুয়েলিং। 

এছাড়া, দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোমপানি হলো :মেঘনা ইনসিওরেন্স, ক্রিস্টাল ইনসিওরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইনসিওরেন্স, প্যারামাউন্ট ইনসিওরেন্স, ইসলামি কমার্শিয়াল ইনসিওরেন্স, সোনালী লাইফ ইনসিওরেন্স, পূরবী জেঃ ইনসিওরেন্স ও রূপালী লাইফ ইনসিওরেন্স। 

অন্যদিকে দর কমার শীর্ষ ১০টি কোমপানি হলো: খুলনা প্রিন্টিং, অ্যাপেক্স ট্যানারী, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, মার্কেন্টাইল ইনসিওরেন্স, মেট্রো স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, সিটি জেঃ ইনসিওরেন্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৪১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  এদিন সিএসইতে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনকৃত মোট ২১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির দর।