ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারসহ চার জনের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি তাদের সব সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান রাজধানীর বনানী থানার মানিলন্ডারিং আইনে করা মামলায় আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) ও মঞ্জুরুল আলম শিকদারসহ চার জনের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।
বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও সম্পত্তি ফ্রিজের আদেশ হওয়া অপর তিন জন হলেন-সাদিয়া চৌধুরী, আবুল কাশেম মোটরসাইকেল সরবরাহকারক মো. আল মামুন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চলতি বছরের মে মাসে বনানী থানায় মানিলন্ডারিং আইনের ৪(২)/৪(৪)/৪(৩) ধারায় মামলা করে পুলিশ।