স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীর দায়ের কোপে শামীম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ জুন) ভোরে রায়েরবাজারের ক্যান্সার গলিতে এ ঘটনা ঘটে।  

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‌‘আমরা ভোর ৪টার দিকে খবর পাই। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।