ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক রুশ কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রুশ দখলকৃত খেরসন অঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী প্রধান সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। হামলার জন্য কিয়েভকে দায়ী করছে মস্কো।

ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্ণর সার্গেই আকসিনভ টেলিগ্রামে বলেছেন, রাতে সেতুতে হামলা চালানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

হামলার ফলে যানবাহন চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে। যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে।