শান্তি আলোচনার লক্ষে রাশিয়ার আগ্রাসনে নিরপেক্ষ থাকা বেশ কয়েকটি দেশকে একত্রিত করে শনিবার ইউক্রেন ডেনমার্কে এক বৈঠকের আয়োজন করেছে। বৈঠকের বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কর্মকর্তা এএফপিকে বলেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৈঠকে উপস্থিত থাকবেন।
সূত্রটি জানায়, কোপেনহেগেনে এ বৈঠকের লক্ষ্য ইউক্রেনে একটি ‘ন্যায় ও স্থায়ী শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করা।
সূত্রটি আরো জানায় আমন্ত্রিতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং গত বছর রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে সমর্থনকারী অন্যান্য দেশগুলির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ও সেইসাথে যারা হামলার নিন্দা করেনি তারা অংশগ্রহণ করেছে।