সৌদিতে সতীর্থকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছেন রোনালদো

সৌদি আরবে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের জাতীয় দলের সতীর্থ রুবেন নেভেসকে পাচ্ছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছেন ২৬ বছর বসয়ী এই পর্তুগীজ ডিফেন্সিভ মিডফিল্ডার। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করে আল হিলাল জানিয়েছে, ‘উল্ফস থেকে নেভেস এখন এশিয়ান সবচেয়ে বড় দলের ঠিকানায়।’

প্রিমিয়ার লিগের ক্লাব উল্ফস জানিয়েছে ক্লাব রেকর্ড ফি ৫৫ মিলিয়ন ইউরোতে নেভেস ছয় মৌসুম পর তাদের ছেড়ে গেছেন। পোর্তো থেকে আসা নেভেসের সঙ্গে উল্ফসের চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি ছিলো।

cats

সৌদি পেশাদার লিগে এর আগে যোগদানের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের ৩৫ বছর বয়সী তারকা করিম বেনজেমা। আগামী ১ জুলাই নেভেস আনুষ্ঠানিক ভাবে আল-ইত্তিহাদে যোগ দিবেন। আল-ইত্তিহাদে বেনজেমার সঙ্গে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী ফরাসি বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এন’গোলে কান্তে।

গত জানুয়ারিতে ৩৮ বছর বয়সী পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম কোনো তারকা ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে আল-নাসরে যোগ দেন।

তেল সমৃদ্ধ সৌদি আরব তাদের রক্ষণশীল উপসাগরীয় প্রজাতন্ত্রের বাধা পেরিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিলিয়ন ডলার ব্যয় করা শুরু করেছে।