নারায়ণগঞ্জে পানিতে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের ভুলতায় পুকুরের পানিতে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের গহরগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. আবীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’