বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডেনাফ ১০০ বছর বয়সে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন। সেখানে তিনি প্রকৌশলবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করতেন।
লিথিয়ান-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পান জন গুডেনাফ। তখন তাঁর ছিল ৯৭ বছর। সে অনুযায়ী তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী কোনো ব্যক্তি।
লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকাশে জন গুডেনাফের গুরুত্বপূর্ণ ভূমিকার কল্যাণে বিশ্বজুড়ে এখন লাখ লাখ বিদ্যুৎ-চালিত গাড়ি চলছে।
১৯২২ সালে জার্মানিতে এক মার্কিন পরিবারে জন্মগ্রহণ করেন ড. জন গুডেনাফ। পরে তাঁর শৈশব কাটে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে আবহাওয়াবিদ হিসেবে কাজ করেন তিনি। ইয়েল ইউনিভার্সিটি থেকে গণিতে গ্রাজুয়েশন এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন গুডেনাফ।