‘প্রহেলিকা’র রহস্যময় ঝলকে মুগ্ধ দর্শক

ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। আর সোমবার রাতে (২৬ জুন) প্রকাশ পাওয়া  চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’র রহস্যময় ঝলকে মুগ্ধ দর্শক ।

অভিনেত্রী বুবলীর ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত সিনেমাটির ২ মিনিটের ট্রেলারে দেখা যায়, বুবলীর নানা রকমের রহস্যময় চরিত্র। যেখানে অনেক প্রশ্ন উঠে আসে। এ ছাড়া মাহফুজ আহমেদের অভিনয়ও দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

‘প্রহেলিকা’র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি।’
 
দীর্ঘ ৪ বছর পর 'প্রহেলিকা' সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ। তিনি বলেন, এটি হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলীকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশা করি ভালো কিছু পাবে দর্শক।’

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FiamShobnomYesminBubly%2Fvideos%2F1244796072841004%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

সিনেমাটির গান ‘মেঘের নৌকা’ এবং ‘হৃদয় দিয়ে’ এরই মধ্যে আলোচিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত 'প্রহেলিক' সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।