এমসিসির থেকে পদত্যাগ কুকের, আসলেন মরগান

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। অন্যদিকে ১৪ সদস্যের এমসিসির কমিটিতে নতুন যুক্ত করা হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োন মরগানকে। 

সোমবার (২৬ জুন) ও মঙ্গলবার (২৭ জুন) লর্ডসে এমসিসির এক বৈঠকে মরগানের সঙ্গে আরও অন্তর্ভূক্ত করা হয়েছে ভারতের ঝুলন গোস্বামী-ইংল্যান্ডের হিদার নাইটকে।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কাউন্টিতে অ্যাসেক্সের হয়ে খেলছেন কুক। এবার কাউন্টিও ছাড়ার সিদ্বান্ত নিয়েছেন কুক। কাউন্টিতে শেষ বছরে ক্রিকেটে মনোযোগী হতেই এমসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন কুক।

এক বিবৃতিতে এমসিসির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেন, ‘বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হিদার এবং ইয়োনকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।’

১৪ সদস্যের এমসিসির ক্রিকেট কমিটিতে আগ থেকেই ছিলেন জেমি কক্স, সুজি বেটস, ক্লের কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, জাস্টিন ল্যাঙ্গার, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কিরিট।