সংসদ সদস্য শাওনের নির্দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ভোলা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সস্মেলন করেছে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান।
 
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনের নির্দেশে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘরে হামল চালিয়ে ভাঙচুর করে। সন্ত্রাসীরা ১৪টি বসতঘর, দোকান ভাঙচুর ও লুটপাট করে। তখন এলাকাবাসী বহিরাগত ওই সন্ত্রাসীদেরকে ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও সন্ত্রাসীরা চলে যায়। পরবর্তীতে বিকালে আরও লোকবল বাড়িয়ে ১০টি মাইক্রবাস ও ৭০-৮০ টি মোটরসাইকেলে ২০০ থেকে ২৫০ জন সন্ত্রাসী এসে পুলিশের উপস্থিতিতে বাড়িঘর ও দোকানপাটে হামলা করে। সন্ত্রাসীদের হামলার সময় স্থানীয় লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। দুই দফা হামলায় ১৫ থেকে ২০ জন আহত হয়। 

vola.JPG22

আরও অভিযোগ করেন, এই  ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়। তবে পুলিশ কোনো মামলা নেয়নি। উল্টো পুলিশ হামলাকারীদের পক্ষে মামলা নিয়ে তাদেরকে হয়রানি করছে। রোববার থেকে গোটা এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।  

সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হোসেন চেয়ারম্যান, তজুমউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ইউসুফ সিকদারসহ নির্যাতনের শিকার এলাকাবাসী উপস্থিত ছিলেন।