অপহরণের দুদিন পর শিশু নাজিফা উদ্ধার, গ্রেপ্তার ১

মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সবুজ খানের কন্যা শিশু নাজিফাকে (০৩) রোববার মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলার ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এস আই মোস্তফা কামালের নেতৃত্ব পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানার খেজুরবাগান এলাকা হতে ভিকটিম নাজিফাকে জীবিত উদ্ধার করা হয়। এবং এ ঘটনায় অভিযুক্ত রোজিনা বেগম ওরফে মিতুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে মাদারীপুর  কোর্টে পাঠায় পুলিশ। পরে কোর্ট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

ভুক্তভোগী সবুজ খান বলেন, তার মেয়েকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। থানায় অভিযোগ দিলে পুলিশ তার মেয়েকে জীবিত উদ্ধার করে তার কাছে হস্তান্তর করে। তাতেই খুশি সে। এ সময় পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে অপহরণ মামলা হলে তাকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোর্টে পাঠানো হয়েছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।