সৌদি আরবের সঙ্গে মিল রেখে গৌরীপুরে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এখানে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. সেকান্দর আলী। 

দ্বিতীয় জামাত সকাল ৯টা টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম। জামাত শেষে মোনাজাত পরিচালনা করেন নূরমহল সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ নূরে আফতাব পাভেজ নূরী আল সুরেশ্বরী। 

Gouripur-pic-Eid-3

ঈদের জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েকশত আশেকান, মুরিদান ও ভক্তরা অংশগ্রহণ করেন। নারীদের জন্য পৃথক জামাতের মাধ্যমে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। 

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদী আরবের সঙ্গে মিল রেখেই প্রতি বছর এখানে ঈদ পালন করা হচ্ছে। একইভাবে আমরা বাংলাদেশের একদিন আগে থেকে রোজা রাখা শুরু করি এবং ঈদুল ফিতর পালন করি। নামাজ শেষে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।