দিনাজপুরের ফুলবাড়ি-রংপুর মহাসড়কের মধ্যপাড়া বাজার এলাকায় বাস চাপায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বেলা আড়াইটায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিতা ও পুত্র হলেন, নবাবগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০ ও তার ছেলে সাবুল রহমান (২৫)।
মধ্যপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম বলেন, ছেলে সাবুল রহমানের মোটরসাইকেলে চড়ে পিতা মোস্তাফিজুর রহমান চিকিৎসার জন্য রংপুর যাওয়ার পথে মধ্যপাড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেখা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা-পুত্র দুইজনেই রাস্তার ওপর ছিটকে পড়লে সেখানেই তাদের মৃত্যু ঘটে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।
ইত্তেফাক/আরকেজি