কালীগঞ্জে আ’লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে এরা হলেন, আওলাদ হোসেন, সোহেল, ইমামুল হক, ফোরকান, তাহাজ্জেল হোসেন, তৌহিদুর রহমান, লিটন, মোশাররফ, আকরাম হোসেন।

তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকাল থেকেই কাদিরকোল স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে কমিটি গঠন নিয়ে আওলাদ হোসেন ও আকরাম গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে কাদির কোল গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি