সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

শুক্রবার (৩০ জুন) নিজ নির্বাচনি এলাকা ঢাকার কদমতলী থেকে জুমার নামাজ শেষে গুলশানে নিজ বাসভবনে ফিরছিলেন। পথে শ্যামপুরের পোস্তগোলায় বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

এমপি-বাবলা

পুলিশ জানায়, উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ এমপি বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলা আঘাত পান। তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, এমপি বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল পিকআপটি। পরে এর চালক ও চালকের সহকারীকে (হেলপার) সিরাজদিখান থেকে আটক করা হয়েছে।

এমপি বাবলার প্রেস সচিব সুজন দে সাংবাদিকদের জানান, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে এমপিকে সাত দিন সম্পূর্ণ বেডরেস্টে থাকার পর্রামশ দিয়েছেন। সূত্র: বাসস।