শিবচরে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন চিফ হুইপ

মাদারীপুরের শিবচরে নিরাপদ পানি  সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন ‘প্রকল্পের আওতায় নির্মাণাধীন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১ জুলাই) শিবচর  পৌরসভার চরশ্যামাইল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকল্প পরিচালক মো. শফিকুল আলম,  প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, ইউএনও মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীমা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকে।