লস অ্যাঞ্জেলেসে এক মঞ্চে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

যুক্তরাস্ট্রের লস অ্যান্জেলেসে এক মঞ্চে গাইবেন বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, ফুয়াদ, সন্জয় ও মুজা।

৯ জুলাই বিকেলে শহরের ইবেল থিয়েটারে ওয়েস্ট কোস্ট বাংলা ফেস্ট মিউজিক ২০২৩ অনুষ্ঠানে শ্রোতাদের ভিন্ন ধারার বিনোদন দিতে হাজির হচ্ছেন এই শিল্পীরা।

স্হানীয় সময় শনিবার সন্ধ্যায় লস অ্যান্জেলেসে অনুষ্ঠানের আয়োজক ‘ওকে ব্রো রেকর্ডস’ এবং  ‘ব্লাক বক্স’ কর্মকর্তারা তাদের নিজস্ব স্টুডিওতে সংবাদ সম্মেলন করেন। এতে আয়োজক জুবায়ের আহমেদ কাজী, সামিয়া, বিমান ও বাবু তাদের এ বিনোদন আয়োজনের নানা দিক ও  প্রস্তুতির কথা জানান।

এরইমধ্যে অনুষ্ঠানের টিকিট বিক্রি ও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত তারা।