আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা স্বাধীন এবং স্থিতিশীল জীবনযাপন করছি। এটা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। তারা দেশে অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।
সোমবার (৩ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আপনাদেরকে মনে রাখতে হবে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যদি বিএনপির দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে তাহলে দেশ আর দেশ থাকবে না। আপনাদের জনগণের কাছে যেতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ আরও অনেকে।