কবি ও সংবাদ পাঠক আফতাব আহমদ মারা গেছেন

কবি ও সংবাদ পাঠক আফতাব আহমদ মারা গেছেন। সোমবার (৩ জুলাই) রাত ৯টার দিকে বনানীস্থ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

আফতাব আহমদ সাবেক অতিরিক্ত সচিব, কবি, কলামিস্ট, অনুবাদক ও সংবাদ পাঠক ছিলেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও কাজ করেছে। কলাম ও লেখক হিসেবে তার বেশ খ্যাতি ছিল।

কবি ও লেখক আফতাব আহমদ ২০১৯ সালে কবি গুলতেকিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তাদের দ্বিতীয় বিয়ে। গুলতেকিনের প্রথম স্বামী হুমায়ুন আহমেদ আর আফতাবের প্রথম স্ত্রী ব্যারিস্টার সুনিয়া খানের সঙ্গে ১০ বছর আগে  বিচ্ছেদ হয়। একমাত্র সন্তান নিয়ে সুনিয়া লন্ডনে থাকেছেন।

আফতাব আহমদ বাংলা চলিচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।

আফতাবের কবিতার বইগুলো হচ্ছে ‘তুমি নও কখনো আঁধারে’ (১৯৯১), ‘যা কিছু স্বর্গীয় ছিল’ (২০১৬), 'Measuring Dawn' (2022). এ ছাড়া গুলতেকিন খানের সঙ্গে যৌথভাবে তিনি ‘মধুরেণ’ (২০১৭) নামে একটি কাব্যনাট্যও লিখেছিল।