কালিকচ্ছ ও সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
সরাইলের উচালিয়াপাড়ায় নিজ বাড়িতে সম্প্রতি এই আয়োজনে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, ভবিষ্যতে যদি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাই, তাহলে সকলকে সাথে নিয়ে অবহেলিত সরাইল ও আশুগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো।
দীর্ঘদিন ধরে ডা. আশীষ কুমার চক্রবর্তী সরাইলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তিনি সরাইল সদরের কৃতি সন্তান এবং সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরাইল সদরের চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, সরাইলের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া এবং কালিকচ্ছ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ধন মিয়া, সরাইল সদর ইউনিয়নের নারী মেম্বার শামীমা এবং কালিকচ্ছ ইউনিয়নের জায়েদা খাতুন।
শুভেচ্ছা বিনিময়ের সময় সুশীল সমাজের প্রতিনিধিরা ডা. আশীষ কুমার চক্রবর্তীকে আগামীতে নেতৃত্বে আসার আহবান জানান। তারা উন্নয়নমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ দত্ত তনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সঞ্জীব ভট্টাচার্য, মিনহাজ নবী খান পলাশ ও আশুগঞ্জের মোবারক হোসেন। তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক নারায়ণ চক্রবর্তী।