মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই নেতার আধিপত্য বিস্তারের জেরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশত বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার (৫ জুলাই) সকালে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বরিশাট গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী তারিকুল ইসলাম তারেক এবং মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই জেরে শনিবার বিকালে তারিকুলের সমর্থক নবাব আলীকে গাংনালিয়া বাজারে একা পেয়ে সংগ্রামের সমর্থক শাহীন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

shiripur.JPG22

এরপর থেকেই উভয়পক্ষের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতে থাকে। একপর্যায়ে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধতাধিক বাড়ি-ঘর ভাঙচুর ও লোটপাট করা হয়।

shiripur.JPG22.JPG33

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।