ওয়াগনার প্রধান এখনো রাশিয়ায়: লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো মঙ্গলবার বলেছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এখনো রাশিয়ায় আছেন। গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর প্রিগোজিনের বেলারুশে চলে যাওয়ার জন্য ক্রেমলিনের সঙ্গে একটি চুক্তি সত্ত্বেও বেলারুশের প্রেসিডেন্ট এ কথা বলেন।

বিদেশি মিডিয়ার সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, ‘প্রিগোজিন যতোটা জানি, তিনি সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশে নেই।’