প্রেমিকার বাড়িতে লুকিয়ে দেখা করতে গিয়েছিল তার প্রেমিক। আর তার 'শাস্তি' হিসেবে মাথা ন্যাড়া করে দেওয়া হল দু'জনেরই। এই ঘটনা ঘটেছে ভারতের ওড়িশ্যায়। খবর এনএনআই’র।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ জুন ওড়িশ্যায় ময়ূরভঞ্জ এলাকার মান্দুয়া গ্রামের করনজিয়া ব্লকে প্রেমিকার বাড়িতে ওই প্রেমিক দেখা করতে যান। এর জেরে ওই এলাকার কিছু লোক তাদের ধরে জোর করে মাথা ন্যাড়া করে দেন।
ওই ঘটনার দৃশ্য অনেকে মোবাইলে ধারন করে। এরপর কেউ তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রেমিক যুগলের মাথা ন্যাড়া করার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দেশটির সামাজিক মাধ্যমে। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
এনিয়ে তোপের মুখের রয়েছে দেশটির প্রশাসন। সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা নারায়ন নায়ক বলেন, ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
আরো পড়ুন: শি ও পুতিনের সঙ্গে সাক্ষাত করছেন ট্রাম্প
এছাড়া এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর