গাইবান্ধা ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শুক্রবার (৭ জুলাই) সকালে দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের পলাশবাড়ীর মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বেলাল হোসেন(২০) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের পাঠানো পাহান মিয়ার ছেলে পিন্টু পাহান (২০)।
ইত্তেফাক সংবাদদাতাদের খবর ও তথ্যে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় বাসের ধাক্কায় পিকআপ থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বেলাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে রংপুরগামী একটি পিকআপকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ যাত্রী বেলাল হোসেন মহাসড়কের ওপর ছিটকে পরে। ওই সময় একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।
কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বগুড়ার শেরপুরে শুক্রবার ভোরে শুক্রবার কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিন্টু পাহান নামের পিকআপ চালক নিহত হয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের কলেজরোড এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক পিন্টু পাহান নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।