মহেশপুরে গত দুই মাসে ৫৮ বিজিবি মাদকসহ প্রায় সাত কোটি টাকার অবৈধ মালামাল আটক করেছে।
৫৮বিজিবি’র ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত এপ্রিল ও মে মাসে ছয় কোটি ৯৬ লাখ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে দুই কোটি ৬১ লাখ এবং মে মাসে চার কোটি ৩৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মদ, সোনা, রূপা ও ভারতীয় গরু উল্লেখযোগ্য।
আরও পড়ুন: স্কুলছাত্রকে নেশা করতে নিষেধ করায় শিক্ষক লাঞ্ছিত
৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান জানান, বর্তমানে সীমান্ত পাহারা জোরদার করা হয়েছে। চোরাচালান বন্ধে তারা কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি