সদ্য তুরস্ক থেকে ডেস্টিনেশন ওয়েডিং সেরে দেশে ফিরেছেন তারকা-সাংসদ নুসরাত জাহান। দেশে ফিরেই মঙ্গলবার রাজধানী দিল্লিতে পার্লামেন্ট শপথ বাক্য পাঠ করলেন তিনি। নুসরাতের বিয়ের পর আসলো আরেক নায়িকার বিয়ের খাবর।
নুসরাতের বিয়ের ঠিক ৪ দিন পরে সাত পাকে বাঁধা পড়লেন আরেক নায়িকা। তিনি টলিউডের কেউ নন বরং বলিউডের বেশ জনপ্রিয় নায়িকা আরতি ছাবড়িয়াই বিয়ে করে ফেললেন তার বহুদিনের প্রেমিক বিশারদ বেদশেকে।
আরও পড়ুন: ‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ
তবে কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। আরতি বিয়েটা সেরে ফেললেন রীতিমতো চুপিচুপি। বন্ধু-বান্ধব, আত্মীয়দের নিয়ে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়েই আরতি সাতপাকে বাঁধা পড়লেন।
আরতি ছাবড়িয়াই। ছবি: টুইটার
মার্চ মাসেই এনগেজমেন্ট হয়েছিল আরতির। এবার বিয়ে। আরতি সোশ্যাল মিডিয়া লিখলেন, ‘সঠিক মানুষকে খুঁজে পাওয়ার আনন্দই আলাদা!’
সিনেমার পর্দা ছাড়াও আরতি এখন ব্যস্ত রয়েছেন দুটি টেলিভিশন সিরিজে। একটি হল দশতোলা ও আরেকটি ডর সবকো লগতা হ্যায়!
ইত্তেফাক/বিএএফ