ছোট যমুনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁর শহরের বাইপাস এলাকায় ছোট যমুনা নদী থেকে রোববার (৯ জুলাই) সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সকালে ছোট যমুনা নদীর বাইপাস এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট ছিলো। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি বেশ কয়েকদিন আগের। ফলে শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি ময়নাতদন্ত শেষে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ৭২ ঘণ্টা অপেক্ষার পর পরিচয় শনাক্ত না হলে সেক্ষেত্রে সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।