বিচ্ছেদ হয় পাখিদেরও! 

বিচ্ছেদ শব্দটি আজকাল ভীষণই চলতি। ভালবাসার বিপরীতে যেন শব্দটি সমানতালে পাল্লা দিয়ে এগুচ্ছে। নানা কারণে বহু দম্পতি বেছে নেন বিচ্ছেদের পথ। তবে জানলে অবাক হবেন শুধু মানুষ নয় পশু, পাখিদের মধ্যেও চলে মান-অভিমানের পালা, ঘটে বিচ্ছেদ। 

বিচ্ছেদ

সম্প্রতি গবেষকরা বিচ্ছেদের বিষয়টি লক্ষ্য করেছেন। তারা বলছেন, পাখিদের মধ্যে বিচ্ছেদের কারণগুলো অনেকটা মানুষেরই মতো। যৌনজীবনে অতৃপ্তি, বিভিন্ন বিষয়ে অবসাদ থেকে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সঙ্গীর কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার পাখিদেরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বিচ্ছেদের কারণগুলি এক রকম হলেও প্রজাতি অনুযায়ী বদলে যায় বিচ্ছেদ নেওয়ার ধরণ।

বিচ্ছেদ

পশুদের মধ্যে বহুগামিতা দেখা গেলেও পাখিরা সাধারণত একটি প্রজননবর্ষে একজন সঙ্গীকেই নির্বাচন করে থাকে। তবে সঙ্গীর সঙ্গে অশ্লীল আচরণ, বহুগামী মনোভাব, পরিযায়ী পাখিদের এক জায়গা থেকে অন্য একটি জায়গার দূরত্ব ও বয়সজনিত মৃত্যু ইত্যাদি নানা কারণে বিচ্ছেদ হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

সূত্র: আনন্দবাজার