বরগুনার বামনায় অভিযান চালিয়ে শনিবার (৭ জুলাই) দিবাগত রাতে ইয়াবা জব্দের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়। এঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।
আটকরা হলেন উপজেলার বুকাবুনিয়া গ্রামের কালাম জোমাদ্দারের ছেলে নাজমুল হোসেন (৩২), নিজআমতলী গ্রামের স্বপন জোমাদ্দাদের ছেলে মাহমুদ (১৬), ও গনি জোমাদ্দারের ছেলে মো. জনি ( ১৬)।
আহত পুলিশ সদস্য হলেন এ এস আই লিটন হাওলাদার, সিপাহী তরিকুল ইসলাম।
বামনা থানার ওসি মো. মাইনুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে নিজআমতলী এলাকার মূল সড়ক ইয়াবা কেনাবেচার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
আটক যুবকদের বিরুদ্ধে মাদক আাইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. মাইনুল ইসলাম।