কুষ্টিয়া ট্রাকচাপায় ছাত্র নিহত, চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল বালির ঘাটে রোববার (৯ জুলাই) সন্ধ্যায় ট্রাকচাপায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

নিহত ছাত্রের নাম মনির হোসেন (১৩) একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাতে ভেড়ামারা থানার ওসি আকিবুল ইসলাম জানান, নিহত মনির উদ্দিন পার্শ্ববর্তী একটি মাদ্রাসার ছাত্র। সে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে খাওয়ার আনতে যাওয়ার পথে ট্রাকচাপায়  ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পর চালক ও চালকের সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানার নিয়ে আসে।

এদিকে, কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে সোমবার (১০ জুলাই) সকালে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ৭টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের পহরচাঁদা মাদ্রাসার সামনে থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার জানান, খবর পেয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।  লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।