জামালপুরের মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার চেষ্ঠা ও অসৌজন্যমূলক আচরন করায় ছাত্রলীগ মাদারগঞ্জ এ,এইচ,জেড সরকারী কলেজ শাখার সভাপতি এহসানুল হক আরজু ও তার বড় ভাই সরকারী কর্মচারী মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আরিফুর রহমান আরিফ এর নামে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকালে সাংঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ মাদারগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি এহসানুল হক আরজু কে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার ও অব্যহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার জানান, গত রবিবার সন্ধ্যায় মাদারগঞ্জ সামান্য ঘটনায় তার ওপর মাদারগঞ্জ সরকারী এ,এইচ,জেড কলেজ ছাত্র লীগের সভাপতি এহসানুল হক আরজুসহ তার বড় ভাই মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আরিফুর রহমান আরিফসহ কয়েকজন হামলার চেষ্ঠা করে এবং তার সাথে মারমুখি আচরণসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, মামলার অভিযোগ পেয়েছি, ব্যবস্থা গ্রহন করা হবে।