সুনামগঞ্জে যুবলীগের আয়োজনে 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ

সুনামগঞ্জে 'তারুণ্যের জয়যাত্রা সমাবেশ' করেছে যুবলীগ।

রবিবার (৯ জুলাই)  সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে দলটির হাজারখানেক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট৷ প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. রেজাউল কবীর, কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জর আহমদ।

বক্তারা বলেন, 'বিএনপি জামাত ২০০১ সালে মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে। আবারও যদি তারা ক্ষমতায় আসে তাহলে সারাদেশে অশান্তি নেমে আসবে। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রার এই সমাবেশ, জানান তারা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সমাবেশে  সমাবেশের শুরু হয়।

সমাবেশে জেলার ১২টি  উপজেলার ৮৮টি  ইউনিয়ন ৭৯২টি ওর্য়াড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।