ব্লক মার্কেটে লেনদেন ১০৯ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১০ জুলাই) ব্লক মার্কেটে মোট ৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট এক কোটি ৭১ লাখ ১৯ হাজার ৫০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৯ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ৩৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সি পার্ল বিচ ২২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স ১২ কোটি  টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো দুই কোটি ৪৬ লাখ, ব্রাক ব্যাংক তিন কোটি ৯২ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল তিন কোটি ৪৫ লাখ, কপারটেক ইন্ডাস্ট্রিজ এক কোটি ৩২ লাখ, গ্রামীণফোন দুই কোটি ৪৭ লাখ, নাভানা ফার্মা এক কোটি ৪২ লাখ ও স্কয়ার ফার্মা দুই কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।