নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা এক তরুণীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার ( ১১ জুলাই ) সকাল পৌনে ৯টার দিকে জারিয়া ও ময়মনসিংহ রেলপথের উপজেলা সদরের তারাকান্দা এলাকা এ দুর্ঘটনায় নিহত তরুণীর বয়স আনুমানিক ২৮ বছর।
পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, মঙ্গলবার সকালে জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা যায়।
শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন-অর রশিদ জানান, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।